Nagorik Somoy News

জুলাইয়ের শহীদরা জাতির গর্ব আন্দোলনের সাফল্যে ছাত্র-জনতার ঐক্যের ভূমিকা ছিল: রবিউল আলম

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম

জুলাই আন্দোলনে জীবন উৎসর্গকারীদের জাতির শ্রেষ্ঠ সন্তান হিসেবে উল্লেখ করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, ছাত্র-জনতার ঐক্য এবং রাজনীতিবিদদের সক্রিয় অংশগ্রহণের কারণেই আন্দোলন সফলতার মুখ দেখেছে।

বুধবার ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আয়োজনে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আলোচনা সভায় গত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণ করা হয়।

শেখ রবিউল আলম বলেন, জুলাই আন্দোলনের সময় ছাত্র-জনতার পাশে থেকে রাজনীতিবিদরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাদের সহযোগিতা ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমেই আন্দোলন এগিয়ে যায়।

তিনি দাবি করেন, আন্দোলনের শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে প্রধান সমন্বয়কের দায়িত্ব দিয়েছিলেন এবং তিনি সেই দায়িত্ব পালন করে আন্দোলনকে এগিয়ে নিতে কাজ করেছেন।

রবিউল আলম আরও অভিযোগ করেন, আন্দোলনের সময়ে যারা মাঠে সক্রিয় ছিলেন না, তাদের কেউ কেউ এখন নিজেদের নেতৃত্বের দাবিদার হিসেবে উপস্থাপন করছেন। তবে জনগণ সবকিছু জানে এবং সময়মতো তার জবাব দিয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে ঢাকা কলেজ শাখা ছাত্রদলের নেতাকর্মী, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন পর্যায়ের অতিথিরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জুলাইয়ের শহীদরা জাতির গর্ব আন্দোলনের সাফল্যে ছাত্র-জনতার ঐক্যের ভূমিকা ছিল: রবিউল আলম

প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x