পুলিশসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নাম, ছবি ও পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণার ঘটনায় সবাইকে সতর্ক করেছে পুলিশ সদর দপ্তর।
মঙ্গলবার (২৮ জুলাই) এক সতর্কবার্তায় পুলিশ সদর দপ্তর জানায়, একটি প্রতারক চক্র বিভিন্ন সরকারি দপ্তরের দায়িত্বশীল কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের সঙ্গে যোগাযোগ করছে। পরে অর্থ দাবি, তদবির কিংবা বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়ার প্রলোভন দেখিয়ে প্রতারণার চেষ্টা করছে তারা।
পুলিশ সদর দপ্তর জানিয়েছে, এ ধরনের প্রতারণার মাধ্যমে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার পাশাপাশি সরকারি প্রতিষ্ঠান ও কর্মকর্তাদের ভাবমূর্তিও ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সতর্কবার্তায় আরও বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো অ্যাকাউন্টে সরকারি কর্মকর্তার ছবি, নাম বা পদবি ব্যবহার করা হলেও সেটি যে ওই কর্মকর্তার আসল অ্যাকাউন্ট—তা নিশ্চিত হওয়ার সুযোগ নেই। তাই অপরিচিত কোনো অ্যাকাউন্ট থেকে আসা অর্থের অনুরোধ, তদবির বা সন্দেহজনক বার্তায় সাড়া না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।
পুলিশ সদর দপ্তর আরও জানিয়েছে, এ ধরনের কোনো প্রতারণামূলক বার্তা বা কার্যক্রমের বিষয়ে জানতে পারলে জাতীয় জরুরি সেবা ৯৯৯, সিআইডির সাইবার পুলিশ সেন্টার অথবা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগে (ডিবি) যোগাযোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, সরকারি কর্মকর্তা পরিচয়ে প্রতারণার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন