Nagorik Somoy News

সাবেক সেনাপ্রধানদের গ্যালারিতে বাবার ছবি দেখে আবেগঘন মুহূর্তে থমকে গেলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

ঢাকা সেনানিবাসে সেনাবাহিনী সদর দপ্তরে আয়োজিত ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ এর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) সকালে প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

অনুষ্ঠানের আগে সেনাসদরে উপস্থিত হয়ে সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। পরে তিনি পরিদর্শন করেন সাবেক সেনাপ্রধানদের ছবি সংবলিত গ্যালারি।

গ্যালারিতে প্রদর্শিত সাবেক সেনাপ্রধানদের ছবির মধ্যে স্বাধীনতার ঘোষক ও সাবেক সেনাপ্রধান জেনারেল জিয়াউর রহমানের ছবি দেখতে পেয়ে কিছুক্ষণ থেমে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার মুখে আবেগের ছাপ দেখা যায়।

ওই গ্যালারিতে জেনারেল এম এ জি ওসমানী, জেনারেল জিয়াউর রহমান, লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ আতিকুর রহমান, লেফটেন্যান্ট জেনারেল হুসেইন মুহম্মদ এরশাদসহ সাবেক ১২ জন সেনাপ্রধানের ছবি প্রদর্শিত ছিল।

উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী সেনাবাহিনীর আধুনিকায়ন ও সাংগঠনিক উন্নয়নে জিয়াউর রহমানের ভূমিকার কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। একই সঙ্গে মুক্তিযুদ্ধে শহীদ, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং দায়িত্ব পালনকালে নিহত সেনাদের প্রতি শ্রদ্ধা জানান।

তিনি বলেন, সেনাবাহিনীর পদোন্নতির ক্ষেত্রে ব্যক্তিগত পছন্দ, অপছন্দ বা রাজনৈতিক প্রভাবের কোনো স্থান থাকা উচিত নয়। যোগ্যতা, দক্ষতা, সততা, নেতৃত্বের গুণাবলি ও সামরিক শৃঙ্খলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং বেসামরিক প্রশাসনকে সহায়তায় সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

অনুষ্ঠানের শুরুতে সেনাসদরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান সেনাবাহিনী প্রধান ও চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস)। পরে সেনাপ্রধান নির্বাচনী পর্ষদ উদ্বোধন করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাবেক সেনাপ্রধানদের গ্যালারিতে বাবার ছবি দেখে আবেগঘন মুহূর্তে থমকে গেলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x