Nagorik Somoy News

৯৮ মামলার আসামি ৯৯ দিন রিমান্ডে ছিলাম— আদালতে পলকের বক্তব্য

সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক আদালতে হাজির হয়ে কারাগারে নিজের সুযোগ-সুবিধা বৃদ্ধির আবেদন জানিয়েছেন। এ সময় তিনি বলেন, বর্তমানে তার বিরুদ্ধে ৯৮টি মামলা রয়েছে এবং তিনি ৯৯ দিন রিমান্ডে ছিলেন।

রোববার (২৬ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-৪-এর বিচারক রবিউল আলমের আদালতে হাজির করা হলে শুনানির একপর্যায়ে কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি এসব কথা বলেন।

আদালতে পলক জানান, ঘাড়ে আঘাত পাওয়ার কারণে চিকিৎসক তাকে হেলমেট ব্যবহার না করার পরামর্শ দিয়েছেন। তিনি আরও বলেন, বর্তমানে তিনটি মামলার বিচার চলছে এবং আইসিটি ট্রাইব্যুনালের একটি মামলায় সাক্ষ্যগ্রহণ চলছে।

এ সময় কারাগারে পরিবারের সঙ্গে যোগাযোগ ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ বাড়ানোর আবেদন জানান পলক। তিনি বলেন, ১৫ দিনে মাত্র আধা ঘণ্টা পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার সুযোগ পান। পাশাপাশি প্রতি দুই সপ্তাহে অন্তত দুই দিন, প্রতিদিন তিন ঘণ্টা করে আইনজীবীদের সঙ্গে বিশেষভাবে কথা বলার অনুমতি চান।

এদিন জুলাই আন্দোলনের সময় মোহাম্মদপুরে ট্রাকচালক মো. হোসেন হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানির জন্য পলকসহ অন্য আসামিদের আদালতে হাজির করা হয়। শুনানিতে পলকের আইনজীবী ফারজানা ইয়াসমিন রাখি ‘প্রিভিলেজড কমিউনিকেশন’ সুবিধা চেয়ে আবেদন করেন।

শুনানি শেষে আদালত কারাবিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। একই সঙ্গে অভিযোগ গঠন শুনানির জন্য আগামী ১৩ আগস্ট নতুন তারিখ নির্ধারণ করা হয়।

মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৩৪ জনকে আসামি করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, ২০২৪ সালের ১৯ জুলাই জুলাই আন্দোলনের সময় ঢাকার মোহাম্মদপুরে গুলিবিদ্ধ হয়ে ট্রাকচালক মো. হোসেন নিহত হন। তদন্ত শেষে পুলিশ ৩৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

৯৮ মামলার আসামি ৯৯ দিন রিমান্ডে ছিলাম— আদালতে পলকের বক্তব্য

প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x