তুরস্কে পাঁচ দিনের সরকারি সফর শেষ করে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শনিবার (২৫ জুলাই) রাত ১১টা ৫১ মিনিটে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করে।
সফরকালে সেনাপ্রধান তুরস্কের প্রতিষ্ঠাতা ও প্রথম প্রেসিডেন্ট মুস্তাফা কামাল আতাতুর্কের সমাধিসৌধ আনিতকাবিরে শ্রদ্ধা নিবেদন করেন। এছাড়া তিনি দেশটির জাতীয় প্রতিরক্ষামন্ত্রী, চিফ অব দ্য জেনারেল স্টাফ, স্থলবাহিনীর কমান্ডার, ইস্তাম্বুল নেভাল শিপইয়ার্ডের পরিচালক এবং ডিফেন্স ইন্ডাস্ট্রি এজেন্সির (এসএসবি) প্রতিনিধিদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন।
তুরস্কের স্থলবাহিনীর সদর দপ্তর পরিদর্শনের সময় সেনাপ্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়। বিভিন্ন বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, সামরিক প্রশিক্ষণ, প্রতিরক্ষা প্রযুক্তি, প্রতিরক্ষা শিল্প, সক্ষমতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
এছাড়া সফরের অংশ হিসেবে তিনি তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিরক্ষা শিল্প ও সামরিক প্রযুক্তি প্রতিষ্ঠানের কার্যক্রম ঘুরে দেখেন। সেখানে উৎপাদনব্যবস্থা, গবেষণা ও উন্নয়ন, আধুনিক প্রযুক্তি, উদ্ভাবনী কার্যক্রম এবং ভবিষ্যৎ প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়ন পরিকল্পনা সম্পর্কে ধারণা নেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নিয়ে মতবিনিময় করেন।
আইএসপিআরের মতে, সেনাপ্রধানের এই সফর বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার পাশাপাশি প্রতিরক্ষা শিল্প, সামরিক প্রযুক্তি, প্রশিক্ষণ এবং সক্ষমতা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন