Nagorik Somoy News

সব বাধা পেরিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর

দেশের উন্নয়ন ও অগ্রযাত্রা অব্যাহত রাখতে সব ধরনের চ্যালেঞ্জ মোকাবিলা করে এগিয়ে যাওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে প্রযুক্তিনির্ভর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলতে সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে উন্নয়নের ওপর জোর দিয়েছেন তিনি।

শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর তেজগাঁওয়ের নভো থিয়েটারে আয়োজিত দুই দিনব্যাপী ‘ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে ইতোমধ্যে সেমিকন্ডাক্টর ডিজাইন, ভেরিফিকেশন, এমবেডেড সিস্টেম, পাওয়ার ইলেকট্রনিক্স এবং অ্যাডভান্স প্যাকেজিংয়ের মতো গুরুত্বপূর্ণ খাতে কার্যক্রম শুরু হয়েছে। দেশের কয়েকটি প্রতিষ্ঠান আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে।

তিনি জানান, সেমিকন্ডাক্টর শিল্পকে জাতীয় অগ্রাধিকার খাত হিসেবে বিবেচনা করছে সরকার। এ শিল্পের বিকাশে প্রয়োজনীয় নীতিগত সহায়তা ও সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, চলতি বাজেটে সেমিকন্ডাক্টর শিল্পের কাঁচামাল আমদানিতে সব ধরনের কর ও শুল্ক প্রত্যাহার করা হয়েছে। পাশাপাশি সেমিকন্ডাক্টর ডিজাইন সেবা রপ্তানিতে নগদ প্রণোদনা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। নতুন উদ্যোক্তা তৈরির লক্ষ্যে বছরে ৫০০ কোটি টাকার স্টার্টআপ অনুদানও বরাদ্দ রাখা হয়েছে।

তিনি জানান, বিনিয়োগবান্ধব নীতি, কর-সুবিধা, বন্ড সুবিধা এবং প্রয়োজনীয় অবকাঠামো নিশ্চিত করে দেশে সেমিকন্ডাক্টর শিল্পের জন্য অনুকূল পরিবেশ গড়ে তুলতে সরকার কাজ করছে।

বাংলাদেশ সেমিকন্ডাক্টর ইন্ডাস্ট্রি অ্যাসোসিয়েশন (বিএসআইএ) ও সিলিকন রিভার বাংলাদেশের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ সামিটে নীতিনির্ধারক, উদ্যোক্তা, গবেষক, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি, বিনিয়োগকারী এবং প্রবাসী প্রযুক্তি বিশেষজ্ঞরা অংশ নিচ্ছেন।

দুই দিনের এ আয়োজনের কর্মসূচিতে রয়েছে একাধিক প্লেনারি সেশন, কৌশলগত প্যানেল আলোচনা এবং প্রযুক্তি প্রদর্শনী। পাশাপাশি ‘বিইএআর ইনোভেশন এক্সপো ২০২৬’-এ শিক্ষার্থী ও স্টার্টআপ উদ্যোক্তাদের উদ্ভাবিত সেমিকন্ডাক্টর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিক্স এবং স্বাস্থ্যপ্রযুক্তিসহ বিভিন্ন উদ্ভাবন প্রদর্শন করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সব বাধা পেরিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখার প্রত্যয় প্রধানমন্ত্রীর

প্রকাশের তারিখ : ২৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x