গুরুতর শারীরিক অসুস্থতা ও দায়িত্ব পালনে অক্ষমতার কথা উল্লেখ করে রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করেছেন দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার স্বাক্ষরিত পদত্যাগপত্র শুক্রবার (২৪ জুলাই) জাতীয় সংসদের স্পিকারের কাছে পাঠানো হয়েছে।
পদত্যাগপত্রে রাষ্ট্রপতি জানান, দীর্ঘদিন ধরে তিনি হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছেন। এর আগে তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারিও করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, সাম্প্রতিক স্বাস্থ্য পরীক্ষায় তার শরীরে ‘অটোনমিক নিউরোপ্যাথি’ নামের একটি জটিল রোগ শনাক্ত হয়েছে। এ রোগের কারণে তিনি মাঝে মাঝে সাময়িকভাবে অচেতন হয়ে পড়েন, যা রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক দায়িত্ব পালনে বড় ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
রাষ্ট্রপতি পদত্যাগপত্রে লিখেছেন, শারীরিক ও মানসিক অসামর্থ্যের কারণে রাষ্ট্রপতির দায়িত্ব যথাযথভাবে পালন করা তার পক্ষে আর সম্ভব নয়। তাই দীর্ঘমেয়াদি চিকিৎসার প্রয়োজন বিবেচনায় তিনি সংবিধানের ৫০(৩) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
পদত্যাগপত্রটি শুক্রবার সংসদ সচিবালয়ে পৌঁছেছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন