রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগপত্রের ভাষা ও বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তুলেছেন জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির। স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণার পর এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন তিনি।
শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৫টা ২১ মিনিটে নিজের ফেসবুক পোস্টে শিশির মনির পদত্যাগপত্রের ভাষা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
পোস্টে তিনি লেখেন, “স্বাস্থ্যগত কারণে পদত্যাগ। তাহলে এত কথা লিখতে হলো কেন? তিনি নিজেই পদত্যাগপত্র লিখেছেন? নাকি তাকে দিয়ে এত কথা লেখানো হয়েছে?”
তিনি আরও উল্লেখ করেন, পদত্যাগপত্রে সংবিধানের ১০৬ অনুচ্ছেদের প্রসঙ্গ এবং নিজের ভূমিকার বিষয়ে যে মন্তব্য করা হয়েছে, তা স্বাস্থ্যগত কারণে পদত্যাগের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ—সেটিও প্রশ্নের জন্ম দেয়।
শিশির মনিরের ভাষ্য, পদত্যাগপত্রে ‘সুদৃঢ় ও ইতিবাচক ভূমিকার কারণে দেশে কোনো সাংবিধানিক সংকট ঘটেনি’—এমন বক্তব্যের সঙ্গে স্বাস্থ্যগত কারণে পদত্যাগের কারণের সম্পর্ক কী, সেটি নিয়েও ব্যাখ্যার প্রয়োজন রয়েছে।
তবে এ বিষয়ে রাষ্ট্রপতির কার্যালয় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন