Nagorik Somoy News

বিশ্ববাজারে আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম বাড়ছে জ্বালানি বাজারে উদ্বেগ

ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের নতুন উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যে তেল সরবরাহে অনিশ্চয়তার কারণে বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী হয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। সর্বশেষ লেনদেনে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলার অতিক্রম করেছে, যা গত মে মাসের পর প্রথম।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ৬ শতাংশ বেড়ে শতকের ঘর ছাড়িয়ে যায়।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান উত্তেজনার পাশাপাশি ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি গোষ্ঠীর হামলায় লোহিত সাগরের গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট নতুন করে ঝুঁকির মুখে পড়েছে। এর প্রভাবেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বাড়তে শুরু করেছে।

বিশেষ করে সৌদি আরবের তেলবাহী ট্যাংকারে হামলার ঘটনায় বাজারে সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। সৌদি আরব দীর্ঘদিন ধরে বাব আল-মান্দেব রুট ব্যবহার করে হরমুজ প্রণালির বিকল্প পথে তেল রপ্তানি করে আসছিল। তবে ওই রুটও এখন নিরাপত্তা ঝুঁকিতে থাকায় বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির কারণে তেলের দাম কিছুটা কমে এলেও সেই পরিস্থিতি স্থায়ী হয়নি। নতুন করে সংঘাত বাড়ায় আন্তর্জাতিক বাজারে আবারও মূল্যবৃদ্ধির ধারা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বিশ্ববাজারে আবারও ১০০ ডলার ছাড়াল তেলের দাম বাড়ছে জ্বালানি বাজারে উদ্বেগ

প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x