মাত্র ১১২ টাকা খরচে সরকারি চাকরিতে নিয়োগ পাওয়ার বিষয়টিকে বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহির উদাহরণ হিসেবে তুলে ধরেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
বৃহস্পতিবার (২৩ জুলাই) রাজধানীর মহাখালীর দুর্যোগ ব্যবস্থাপনা ভবনে নবনিয়োগপ্রাপ্ত ১৮৮ জন কর্মচারীর ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
ত্রাণমন্ত্রী বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরে নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি নিয়োগ পাওয়া ১৮৮ কর্মচারীর আবেদন করা থেকে শুরু করে চাকরিতে যোগদান পর্যন্ত প্রত্যেকের মোট ব্যয় হয়েছে মাত্র ১১২ টাকা।
তিনি বলেন, বাংলাদেশ ভৌগোলিক কারণে বিশ্বের অন্যতম দুর্যোগপ্রবণ দেশ। দুর্যোগ মোকাবিলায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে দক্ষ কর্মী তৈরি করা হচ্ছে।
অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেইন নবনিয়োগপ্রাপ্তদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. সাইদুর রহমান খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন