সাতক্ষীরা-৪ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের কথিত ‘ব্যক্তিগত মুহূর্তের’ একাধিক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এ ঘটনায় মন্তব্য করেছেন আলোচিত ইসলামি বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরী। তিনি ভিডিওগুলোকে ঘিরে ওঠা বিভিন্ন ব্যাখ্যার সমালোচনা করে নিরপেক্ষ তদন্তের আহ্বান জানিয়েছেন।
মঙ্গলবার একটি ওয়াজ মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তাহেরী বলেন, কোনো ঘটনা প্রকাশ্যে আসার পর সেটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করা কিংবা পরে দ্বিতীয় বিয়ের বিষয়টি সামনে এনে ব্যাখ্যা দেওয়ার প্রবণতা গ্রহণযোগ্য নয়। তার ভাষায়, এমন দাবি সত্য হলে তদন্তে তা প্রমাণ হওয়া উচিত, আর মিথ্যা হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনতে হবে।
বক্তব্যে তিনি আরও বলেন, ধর্মীয় মূল্যবোধ ও নৈতিকতার কথা যারা মানুষকে শেখান, তাদের ব্যক্তিগত জীবনেও সেই আদর্শের প্রতিফলন থাকা প্রয়োজন। অন্যথায় জনমনে বিভ্রান্তি তৈরি হয় এবং ধর্মীয় মূল্যবোধ প্রশ্নের মুখে পড়ে।
তাহেরী প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ঘটনাটির সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত হওয়া জরুরি। তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তিনি।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোর সত্যতা বা সেগুলো সম্পাদিত কি না—এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। ফলে বিষয়টি নিয়ে নানা ধরনের আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন