থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে অনুষ্ঠিত স্ক্যাম সেন্টার কম্পাউন্ড ও আন্তঃদেশীয় সংগঠিত অপরাধবিষয়ক আঞ্চলিক সম্মেলনের শেষ দিনে ব্যস্ত সময় পার করেছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলন মঙ্গলবার (২১ জুলাই) শেষ হয়েছে। সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মসূচিতেও যোগ দেন বাংলাদেশের আইজিপি।
রয়্যাল থাই পুলিশের সহযোগিতায় যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ সম্মেলনের আয়োজন করে। ২০ ও ২১ জুলাই অনুষ্ঠিত এ সম্মেলনে আন্তঃদেশীয় অপরাধ দমন, সাইবার প্রতারণা, স্ক্যাম সেন্টার এবং আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়।
সম্মেলনে এফবিআইয়ের পরিচালক ক্যাশ প্যাটেলসহ এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ২০টি দেশের পুলিশ প্রধান এবং মোট ১০৯ জন প্রতিনিধি অংশ নেন।
আন্তর্জাতিক অপরাধ মোকাবিলায় বিভিন্ন দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে সমন্বয় বৃদ্ধি, তথ্য বিনিময় এবং যৌথ উদ্যোগের ওপর সম্মেলনে আলোচনা করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন