Nagorik Somoy News

বেনজীরকে দেশে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

ছবি : সংগৃহীত

দুর্নীতির মামলায় অভিযুক্ত সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে প্রত্যর্পণের বিষয়ে দুবাই পুলিশের চাওয়া অতিরিক্ত তথ্য ও ব্যাখ্যা প্রস্তুত করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২১ জুলাই) দুদকের জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এ তথ্য জানান।

তিনি বলেন, ইন্টারপোলের মাধ্যমে দুবাই পুলিশের হাতে বেনজীর আহমেদ গ্রেপ্তার হওয়ার পর তাকে দেশে ফেরানোর বিষয়ে প্রয়োজনীয় তথ্য চাওয়া হয়েছিল। সরকারের সংশ্লিষ্ট দপ্তর ও দুদকের পক্ষ থেকে এরই মধ্যে প্রয়োজনীয় নথিপত্র পাঠানো হয়েছে।

দুদকের এই কর্মকর্তা জানান, সম্প্রতি দুবাই পুলিশ মামলার কয়েকটি বিষয় নিয়ে আরও ব্যাখ্যা ও অতিরিক্ত তথ্য চেয়ে চিঠি পাঠিয়েছে। ওই চিঠি দুদকের কাছেও এসেছে। বর্তমানে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তা এর জবাব প্রস্তুত করছেন।

তিনি আরও বলেন, খুব শিগগিরই দুবাই পুলিশের চাওয়া তথ্য, ব্যাখ্যা ও প্রয়োজনীয় কাগজপত্র স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে পাঠানো হবে।

এর আগে বেনজীর আহমেদকে দেশে ফেরাতে উদ্যোগ নেয় দুদক। প্রত্যর্পণের প্রয়োজনীয় নথিপত্র প্রস্তুত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়। পরে দুবাই পুলিশ বিষয়টি পর্যালোচনা করে অতিরিক্ত কিছু তথ্য ও ব্যাখ্যা চায়।

দুদক সূত্র জানায়, বেনজীর আহমেদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং পাসপোর্ট সংক্রান্ত অনিয়মের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তার ও পরিবারের সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদের তথ্য তদন্তে উঠে এসেছে।

এর মধ্যে প্রায় ৭৪ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে করা একটি মামলায় আদালত অভিযোগপত্র গ্রহণ করেছেন। অন্য মামলাগুলোর তদন্ত ও বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বেনজীরকে দেশে ফেরাতে দুবাই পুলিশের প্রশ্নের জবাব দিচ্ছে দুদক

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x