ডেঙ্গু প্রতিরোধে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জন করেছে ভারত। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো ডেঙ্গু প্রতিরোধী টিকা ‘কিউডেঙ্গা’ (Qdenga) বাজারজাতকরণের অনুমোদন দিয়েছে ড্রাগ কন্ট্রোলার জেনারেল অব ইন্ডিয়া (ডিসিজিআই)।
জাপানের বহুজাতিক ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা বায়োফার্মাসিউটিক্যালস উদ্ভাবিত এই টিকাটি ভারতের প্রথম অনুমোদিত ডেঙ্গু ভ্যাকসিন হিসেবে স্বীকৃতি পেল।
অনুমোদন অনুযায়ী, ৪ থেকে ৬০ বছর বয়সী ব্যক্তিরা এই টিকা নিতে পারবেন। ডেঙ্গু ভাইরাসের চারটি সেরোটাইপের বিরুদ্ধেই সুরক্ষা দিতে সক্ষম টিকাটি দুই ডোজে প্রয়োগ করা হবে। প্রথম ডোজের তিন মাস পর দ্বিতীয় ডোজ গ্রহণ করতে হবে।
তবে টিকাটির বাজারমূল্য এখনো ঘোষণা করেনি প্রস্তুতকারী প্রতিষ্ঠান তাকেদা।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বের প্রায় অর্ধেক মানুষ ডেঙ্গু সংক্রমণের ঝুঁকিতে রয়েছে। প্রতি বছর আনুমানিক ১০ থেকে ৪০ কোটি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হন। বিশ্বব্যাপী মোট ডেঙ্গু সংক্রমণের প্রায় এক-তৃতীয়াংশই ভারতে ঘটে।
বিশেষজ্ঞদের মতে, বিশ্বের অন্যতম ডেঙ্গুপ্রবণ দেশ ভারতে ‘কিউডেঙ্গা’র অনুমোদন জনস্বাস্থ্য ব্যবস্থায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এটি ভবিষ্যতে ডেঙ্গু প্রতিরোধে বড় ভূমিকা রাখতে পারে বলে আশা করা হচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন