Nagorik Somoy News

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন অ্যাডমিরাল নাজমুল

ছবি : সংগৃহীত

রাষ্ট্রপতি ও সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান। এ সময় তিনি দায়িত্ব পালনকালে নৌবাহিনীর বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড এবং অর্জনের বিষয়গুলো রাষ্ট্রপতিকে অবহিত করেন।

মঙ্গলবার (২১ জুলাই) দুপুরে বঙ্গভবনে অনুষ্ঠিত এ সাক্ষাতে অ্যাডমিরাল এম নাজমুল হাসান দায়িত্ব পালনকালে রাষ্ট্রপতির সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বিদায়ী নৌপ্রধানের সফল দায়িত্ব পালনের প্রশংসা করে তাকে ধন্যবাদ জানান। তিনি বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন ও সক্ষমতা বৃদ্ধিতে অ্যাডমিরাল নাজমুল হাসানের অবদান গুরুত্বপূর্ণ।

রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, বাংলাদেশ নৌবাহিনীর চলমান উন্নয়ন ও আধুনিকায়নের ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং বাহিনী আরও দক্ষ ও শক্তিশালী হয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষায় ভূমিকা রাখবে।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতির কার্যালয়ের সংশ্লিষ্ট সচিবরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আগামী ২৩ জুলাই আনুষ্ঠানিকভাবে নতুন নৌবাহিনী প্রধানের কাছে দায়িত্ব হস্তান্তর করবেন অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বিদায়ী নৌপ্রধানের সাক্ষাৎ উন্নয়ন কার্যক্রম তুলে ধরলেন অ্যাডমিরাল নাজমুল

প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x