যুক্তরাজ্যের নবনিযুক্ত প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অভিনন্দনবার্তায় তিনি নতুন প্রধানমন্ত্রীর সফল নেতৃত্ব, ব্যক্তিগত সুস্বাস্থ্য এবং যুক্তরাজ্যের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেছেন। একই সঙ্গে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বিদ্যমান কৌশলগত সম্পর্ক আরও শক্তিশালী করতে একসঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।
সোমবার (২০ জুলাই) রাতে প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক অভিনন্দনবার্তা পাঠানো হয়েছে।
বার্তায় তারেক রহমান বলেন, অ্যান্ডি বার্নহ্যামের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হওয়া তার নেতৃত্বের প্রতি লেবার পার্টি এবং যুক্তরাজ্যের জনগণের আস্থার প্রতিফলন। তিনি আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বে যুক্তরাজ্য বিশ্ব শান্তি, গণতন্ত্র, টেকসই উন্নয়ন এবং বৈশ্বিক বিভিন্ন সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
প্রধানমন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দীর্ঘদিনের ঐতিহাসিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, গণতান্ত্রিক মূল্যবোধ, পারস্পরিক শ্রদ্ধা, কমনওয়েলথের নীতি এবং জনগণের সঙ্গে জনগণের সুদৃঢ় সম্পর্কের ভিত্তিতেই দুই দেশের অংশীদারিত্ব গড়ে উঠেছে।
তিনি আরও বলেন, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, শিক্ষা, জলবায়ু পরিবর্তন মোকাবিলা, নিরাপত্তা, অভিবাসন এবং সাংস্কৃতিক বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ ও যুক্তরাজ্যের সম্পর্ক ধারাবাহিকভাবে আরও বিস্তৃত হচ্ছে।
অভিনন্দনবার্তায় যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের ভূয়সী প্রশংসা করেন তারেক রহমান। তিনি বলেন, প্রবাসী বাংলাদেশিরা দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার অন্যতম গুরুত্বপূর্ণ সেতুবন্ধ হিসেবে কাজ করছেন। পাশাপাশি তারা উভয় দেশের অর্থনীতি এবং সাংস্কৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ করতেও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন।
দুই দেশের কৌশলগত অংশীদারিত্বকে আরও এগিয়ে নিতে অ্যান্ডি বার্নহ্যামের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। একই সঙ্গে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের জন্য যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান তিনি।
শেষে তারেক রহমান অ্যান্ডি বার্নহ্যামের সুস্বাস্থ্য, সফল নেতৃত্ব এবং যুক্তরাজ্যের জনগণের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, সোমবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন অ্যান্ডি বার্নহ্যাম।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২১ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন