Nagorik Somoy News

শ্রম খাতে সহযোগিতা বাড়াতে তারেক রহমানের সঙ্গে আইএলও প্রধানের বৈঠক

ছবি : সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ. হোংবো। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সাক্ষাতের শুরুতেই আইএলও মহাপরিচালক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে অভিনন্দন জানান। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের দায়িত্ব গ্রহণের পর বাংলাদেশের প্রতি আন্তর্জাতিক মহলের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে।

বৈঠকে গিলবার্ট এফ. হোংবো বাংলাদেশের সঙ্গে আইএলওর দীর্ঘদিনের অংশীদারত্ব আরও শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন। শ্রমিকদের অধিকার সুরক্ষা, আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়ন এবং শ্রম খাতের উন্নয়নে সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ চালিয়ে যাওয়ার কথা জানান তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমান আইএলওর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, শ্রমিকদের অধিকার নিশ্চিত করা, নিরাপদ কর্মপরিবেশ তৈরি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণকে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে।

বৈঠকে শ্রমিকদের সামাজিক নিরাপত্তা, দক্ষতা উন্নয়ন, নতুন কর্মসংস্থান সৃষ্টি, বৈশ্বিক শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ জনশক্তি তৈরি এবং তৈরি পোশাক খাতের উন্নয়ন নিয়েও আলোচনা হয়।

এ ছাড়া অভিবাসী শ্রমিকদের অধিকার ও কল্যাণ, নিরাপদ অভিবাসন ব্যবস্থা এবং বিদেশগামী কর্মীদের দক্ষতা বৃদ্ধিতে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় করেন দুই পক্ষ।

আইএলও মহাপরিচালক বাংলাদেশের শ্রম খাতে চলমান সংস্কার ও আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নের উদ্যোগের প্রশংসা করেন। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে সহযোগিতা আরও বিস্তৃত করার প্রত্যয় ব্যক্ত করেন।

বৈঠকে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহ্দী আমিনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আইএলওর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শ্রম খাতে সহযোগিতা বাড়াতে তারেক রহমানের সঙ্গে আইএলও প্রধানের বৈঠক

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x