Nagorik Somoy News

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

ছবি : সংগৃহীত

যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া শরিক দল ও জোটের শীর্ষ নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

সোমবার (২০ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান। তবে বৈঠকে কোন কোন দলের প্রতিনিধিরা অংশ নেবেন কিংবা আলোচনার মূল বিষয় কী হবে—সে বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী বিরোধী দলগুলোর বাইরে বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে অংশ নেওয়া নিবন্ধিত ও অনিবন্ধিত বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এই মতবিনিময় অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে।

রাজনৈতিক অঙ্গনে এই সৌজন্য সাক্ষাৎকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এতে শরিক দলগুলোর সঙ্গে ভবিষ্যৎ রাজনৈতিক সমন্বয় ও পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়েও আলোচনা হতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আজ প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x