Nagorik Somoy News

ইরানের সিদ্ধান্তে ‘কিছুই যায় আসে না’ বললেন ট্রাম্প

ছবি : সংগৃহীত

ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেও এতে ওয়াশিংটনের অবস্থানে কোনো পরিবর্তন আসবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (১৮ জুলাই) মার্কিন সংবাদমাধ্যম নিউজনেশন-কে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরানের এমন সিদ্ধান্তে যুক্তরাষ্ট্রের ‘কিছুই যায় আসে না’। তবে তিনি জোর দিয়ে বলেন, ইরান যেন কোনোভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে, সেটিই যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অগ্রাধিকার।

গত জুনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছিল। তবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ নিয়ে নতুন করে বিরোধ সৃষ্টি হওয়ায় দুই দেশের সম্পর্ক আবারও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) দাবি করেছে, তারা খুজেস্তান প্রদেশের আহভাজ শহরের আকাশে একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ভূপাতিত করেছে। যদিও এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ইরানের সিদ্ধান্তে ‘কিছুই যায় আসে না’ বললেন ট্রাম্প

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x