Nagorik Somoy News

জনগণের সেবক হয়ে কাজ করুন সরকারি কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের রাজনৈতিক পক্ষপাত থেকে দূরে থেকে জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রশাসনের দায়িত্ব জনগণকে সেবা দেওয়া, শাসন করা নয়।

রোববার (১৯ জুলাই) রাজধানীর শাহবাগে বিসিএস প্রশাসন একাডেমিতে ‘জাতীয় পাবলিক সার্ভিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে প্রশাসনে যে রাজনৈতিক প্রভাব ও পক্ষপাত তৈরি হয়েছে, সেখান থেকে বেরিয়ে এসে স্বচ্ছতা, নিরপেক্ষতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে প্রশাসনের প্রতিটি স্তরে দায়িত্বশীল ভূমিকা রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, সরকারি কর্মকর্তাদের বিধি-বিধানের বাইরে কোনো কাজ করা উচিত নয়। নির্বাচিত সরকারের নীতিমালা ও অঙ্গীকার বাস্তবায়নে আইন অনুযায়ী দায়িত্ব পালন করাই প্রশাসনের মূল কাজ।

দেশের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নির্ভুল তথ্য-উপাত্তের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)-কে আরও কার্যকর প্রতিষ্ঠানে পরিণত করার ওপর জোর দেন।

এছাড়া কৃষি, রেমিট্যান্স, কারিগরি শিক্ষা এবং পরিবার পরিকল্পনা খাতকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জনগণের সেবক হয়ে কাজ করুন সরকারি কর্মকর্তাদের স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x