Nagorik Somoy News

যুদ্ধের উত্তেজনার মাঝেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

ইরানে ৫ মাত্রার ভূমিকম্প চলমান উত্তেজনায় নতুন উদ্বেগ

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সালান্দ এলাকায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উপকেন্দ্রসংলগ্ন বিভিন্ন গ্রামে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনাও দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

যুদ্ধের উত্তেজনার মাঝেই ইরানে ৫ মাত্রার ভূমিকম্প

প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

featured Image

যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের চলমান উত্তেজনার মধ্যেই ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে।

রোববার দেশটির রেড ক্রিসেন্ট সোসাইটির বরাতে রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, সালান্দ এলাকায় অনুভূত হওয়া ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ১২ কিলোমিটার গভীরে।

ভূমিকম্পের পর সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিরূপণে উপকেন্দ্রসংলগ্ন বিভিন্ন গ্রামে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি।

এদিকে যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার পর গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। সম্প্রতি জর্ডানে একটি মার্কিন ঘাঁটিতে ইরানের হামলায় দুই মার্কিন সেনা নিহত এবং একজন নিখোঁজ হওয়ার ঘটনাও দুই দেশের উত্তেজনা আরও বাড়িয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x