Nagorik Somoy News

উপকূলকে দুর্যোগমুক্ত রাখতে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

বন্যা, জলোচ্ছ্বাস ও প্রাকৃতিক দুর্যোগের ঝুঁকি কমাতে দেশের উপকূলীয় এলাকায় টেকসই ও শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণে সরকার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (১৮ জুলাই) কক্সবাজারের পেকুয়ায় বন্যাকবলিত এলাকা পরিদর্শনকালে তিনি বলেন, উপকূলীয় জনগণকে দীর্ঘমেয়াদে সুরক্ষা দিতে পানি নিয়ন্ত্রণ ব্যবস্থার উন্নয়ন এবং প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণে গুরুত্ব দেওয়া হচ্ছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অভ্যন্তরীণ জলাবদ্ধতা নিরসনে যেসব খালের মুখ বন্ধ রয়েছে, সেখানে পর্যায়ক্রমে স্লুইস গেট নির্মাণ করা হচ্ছে। কক্সবাজারসহ দেশের বিভিন্ন জেলায় এ কার্যক্রম চলমান রয়েছে, যাতে প্রয়োজনের সময় দ্রুত পানি নিষ্কাশন করা যায়।

তিনি বলেন, লবণাক্ততা, জলোচ্ছ্বাস ও সময়ের প্রভাবে অনেক বাঁধ ও স্লুইস গেট ক্ষতিগ্রস্ত হয়। এসব অবকাঠামোর রক্ষণাবেক্ষণ আরও কার্যকর করতে সরকার নতুন ব্যবস্থাপনা চালু করেছে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, স্লুইস গেটের দৈনন্দিন ব্যবস্থাপনার দায়িত্ব আর শুধু পানি উন্নয়ন বোর্ডের ওপর থাকবে না। স্থানীয় প্রশাসন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা সরাসরি এ দায়িত্ব পালন করবেন। এর ফলে প্রয়োজন অনুযায়ী দ্রুত গেট খুলে পানি নিষ্কাশন এবং লবণাক্ত পানি প্রবেশ ঠেকাতে গেট বন্ধ রাখা সহজ হবে।

এর আগে পেকুয়া উপজেলা মাঠে শামসুল হক ফাউন্ডেশনের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য ১০০টি ঘর নির্মাণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী। কক্সবাজার সফরের প্রথম দিন তিনি চকরিয়ার বন্যাকবলিত এলাকা পরিদর্শন এবং দুর্গত মানুষের মাঝে ত্রাণ বিতরণ করেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উপকূলকে দুর্যোগমুক্ত রাখতে শক্তিশালী বেড়িবাঁধ নির্মাণ করবে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x