বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধ বর্তমানে আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে পর্যালোচনা করছে ভারত। শুক্রবার (১৭ জুলাই) নয়াদিল্লিতে নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের একটি আনুষ্ঠানিক অনুরোধ পাওয়া গেছে। বিষয়টি সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা করা হচ্ছে।
ব্রিফিংয়ে আরও জানতে চাওয়া হয়, শেখ হাসিনা দেশে ফেরার ঘোষণা দেওয়ার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে এ বিষয়ে নতুন কোনো যোগাযোগ হয়েছে কি না। জবাবে জয়সওয়াল পুনর্ব্যক্ত করেন, প্রত্যর্পণ সংক্রান্ত সব অনুরোধই আইনগত কাঠামোর মধ্যেই বিবেচনা করা হয়।
এ সময় বাংলাদেশের আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন করা হয়। সাংবাদিকরা উল্লেখ করেন, বাংলাদেশ সরকারের দাবি অনুযায়ী, এক হত্যাকাণ্ডের মামলার অভিযুক্ত একজনকে ফেরাতে প্রয়োজনীয় নথি ভারতের কাছে পাঠানো হয়েছে। তবে এ বিষয়ে রণধীর জয়সওয়াল বলেন, নির্দিষ্ট ওই মামলার বিষয়ে তার কাছে কোনো তথ্য নেই। তবে তিনি জানান, প্রত্যর্পণের প্রতিটি আবেদনই সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই নিষ্পত্তি করা হয়।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন