Nagorik Somoy News

বন্যাদুর্গতদের পাশে সরকার পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

ক্ষয়ক্ষতির জরিপ শেষে পুনর্বাসনে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

কক্সবাজারের বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকারি ও বেসরকারি পর্যায়ে ত্রাণ ও পুনর্বাসন কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, দুর্যোগ মোকাবিলায় সরকার সম্পূর্ণ প্রস্তুত এবং ক্ষতিগ্রস্তদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

শুক্রবার (১৭ জুলাই) চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে ক্ষয়ক্ষতির বিস্তারিত জরিপ চলছে। জরিপ শেষ হলে ক্ষতিগ্রস্ত সড়ক, শিক্ষাপ্রতিষ্ঠান, বেড়িবাঁধ ও অন্যান্য অবকাঠামো পুনর্নির্মাণের পাশাপাশি ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তায় প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।

তিনি বলেন, দুর্যোগের সময়ে মানুষের পাশে দাঁড়ানো সরকারের দায়িত্ব। সেই লক্ষ্যেই প্রশাসনের বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।

ত্রাণ বিতরণ শেষে তিনি চকরিয়ার ছড়াকুল এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ, সড়ক ও বসতবাড়ি পরিদর্শন করেন। এ সময় ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলে তাদের সমস্যা শোনেন এবং দ্রুত কার্যকর ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বন্যাদুর্গতদের পাশে সরকার পুনর্বাসনে সব ধরনের সহায়তার আশ্বাস স্বরাষ্ট্রমন্ত্রীর

প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x