চট্টগ্রামের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন কার্যক্রম শুরু হয়েছে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, প্রায় সাত লাখ মানুষ এই দুর্যোগে ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং ইতোমধ্যে এক লাখ মানুষের কাছে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী জানান, ক্ষতিগ্রস্তদের জন্য চাল, রান্না করা খাবার ও শুকনো খাদ্য বিতরণ অব্যাহত রয়েছে। পাশাপাশি দীর্ঘমেয়াদি পুনর্বাসনের কাজও শুরু হয়েছে এবং সম্পূর্ণ পুনর্বাসন না হওয়া পর্যন্ত সরকারের সহযোগিতা চলবে।
তিনি আরও বলেন, বন্যার কারণে চট্টগ্রামের বিভিন্ন এলাকার সড়ক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব সড়ক দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়েছে এবং ইতোমধ্যে মেরামত কার্যক্রম শুরু হয়েছে।
পতেঙ্গায় ত্রাণ বিতরণ শেষে অর্থমন্ত্রী চন্দনাইশের উদ্দেশে রওনা দেন। পরে তিনি সাতকানিয়া, লোহাগাড়া ও বাঁশখালীসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ত্রাণ বিতরণ ও ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন