শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (১৫ জুলাই) দিবাগত রাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। পরবর্তী বিচারিক কার্যক্রম সেনাবাহিনীর সংশ্লিষ্ট প্রক্রিয়ায় পরিচালিত হবে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তদন্ত ও মামলার নথি অনুযায়ী, ওই ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেজর (অব.) মোজাফফর হোসেনের বিরুদ্ধে মামলা ছিল এবং ঘটনার পর থেকেই তিনি পলাতক ছিলেন।
তদন্তসংশ্লিষ্ট সূত্রের দাবি, দীর্ঘ সময় তিনি দেশের বাইরে আত্মগোপনে ছিলেন এবং পরে বিভিন্ন পরিচয়ে চলাফেরা করতেন। অবশেষে প্রায় ৪৫ বছর পর তাকে আটক করা সম্ভব হয়েছে।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ গ্রেপ্তারের মাধ্যমে বহুল আলোচিত এই হত্যা মামলার বিচারিক প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হলো।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন