Nagorik Somoy News

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।

চেক ডিজঅনারের একটি মামলায় বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রীর শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (১৬ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত শুনানি শেষে ১ হাজার টাকার মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন।

আসামিপক্ষের আইনজীবী মোহাদ্দেসুল আমিন জানান, মামলাটিতে গত ৭ মে সালমান এফ রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। একই মামলার অন্য আসামিরা আগেই জামিনে রয়েছেন।

মামলার নথি অনুযায়ী, চলতি বছরের ৯ জানুয়ারি এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অব বাংলাদেশের (এক্সিম ব্যাংক) পক্ষে উজ্জ্বল মণ্ডল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

অভিযোগে বলা হয়, বেক্সিমকো এলপিজি ইউনিট-১ লিমিটেডের পক্ষ থেকে ১১২ কোটি টাকার একটি চেক ইস্যু করা হলেও ২০২৫ সালের ১৯ নভেম্বর তা ব্যাংকে জমা দিলে অপর্যাপ্ত তহবিল (Insufficient Fund) উল্লেখ করে চেকটি ফেরত দেওয়া হয়। পরে আইনি নোটিশ পাঠিয়ে নির্ধারিত সময়ের মধ্যে অর্থ পরিশোধের সুযোগ দেওয়া হলেও তা পরিশোধ করা হয়নি। এরপরই আদালতে মামলাটি দায়ের করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চেক ডিজঅনার মামলায় সালমান এফ রহমানের জামিন মঞ্জুর

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x