Nagorik Somoy News

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ছবি : সংগৃহীত

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে সরকার বন্দি বিনিময় চুক্তির পথ বিবেচনা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে তাকে আইন অনুযায়ী গ্রেপ্তার করা হবে এবং আদালতের দেওয়া রায় কার্যকর করা হবে। আপিলের সুযোগ থাকলে তা আদালতের বিচারিক প্রক্রিয়ার মাধ্যমেই নিষ্পত্তি হবে বলেও তিনি উল্লেখ করেন।

সাম্প্রতিক শিক্ষার্থী আন্দোলনের প্রসঙ্গ টেনে মন্ত্রী অভিযোগ করেন, সরকারকে অস্বস্তিতে ফেলতেই একটি মহল কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে।

তিনি বলেন, পরীক্ষা সংক্রান্ত দাবি শিক্ষার্থীরা সরকার ও শিক্ষা মন্ত্রণালয়ের কাছে জানিয়েছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে কেউ পরীক্ষায় অংশ নিতে না পারলে তাদের পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়া হবে—এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ইতোমধ্যে স্পষ্ট অবস্থান জানিয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, আন্দোলনে অংশ নেওয়া অনেকেই প্রকৃত পরীক্ষার্থী নন। তবে তাদের সংখ্যা খুব বেশি নয়। তিনি বলেন, সরকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্ব দিচ্ছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বন্দি বিনিময় চুক্তিতে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনার কথা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের তারিখ : ১৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x