Nagorik Somoy News

উগ্রবাদ-চরমপন্থার কোনো স্থান হবে না বাংলাদেশে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতীয় ঐক্যের ডাক উগ্রবাদ ঠেকাতে কঠোর অবস্থানের বার্তা প্রধানমন্ত্রীর

জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তার নেতৃত্বাধীন সরকার দেশে কোনো ধরনের উগ্রবাদ, চরমপন্থা বা সহিংস রাজনীতিকে প্রশ্রয় দেবে না। এ বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে জাতীয় ঐক্য রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

বুধবার (১৫ জুলাই) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের সমাপনী ভাষণে প্রধানমন্ত্রী বলেন, সংসদীয় গণতন্ত্রে মতপার্থক্য থাকবে, তবে তা কখনো শত্রুতায় পরিণত হওয়া উচিত নয়। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির পরিবর্তে ন্যায়বিচার ও জবাবদিহিতার রাজনীতি প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দেন তিনি।

তারেক রহমান বলেন, বাংলাদেশে যেন কোনো সময় স্বৈরাচার, ফ্যাসিবাদ বা উগ্রবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে—এ বিষয়ে সব রাজনৈতিক দলের ঐক্য প্রয়োজন। দেশের গণতান্ত্রিক অধিকার ও জনগণের স্বার্থ রক্ষায় এই ঐক্য বজায় থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সরকারের অন্যতম লক্ষ্য হিসেবে কর্মসংস্থান সৃষ্টির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, শুধু সহায়তা কার্ড দেওয়াই নয়, জনগণের আর্থিক সক্ষমতা বাড়ানোই সরকারের মূল উদ্দেশ্য। বিভিন্ন খাতে পরিকল্পনার মাধ্যমে বিপুল সংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, বৈষম্যহীন ও কল্যাণমূলক বাংলাদেশ গড়তে সরকার কাজ করছে, যেখানে ধনী-গরিব নির্বিশেষে সবাই ন্যায়বিচার ও সমান সুযোগ পাবেন। এমন বাংলাদেশে চরমপন্থা বা মানুষের অধিকার হরণের কোনো সুযোগ থাকবে না।

প্রধানমন্ত্রী আরও জানান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ডসহ বিভিন্ন সামাজিক সুরক্ষা কার্যক্রম পর্যায়ক্রমে সম্প্রসারণ করা হবে। ভবিষ্যতে এসব সুবিধাকে একটি সমন্বিত ‘ইউনিভার্সেল কার্ড’-এর আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

বক্তব্যে দুর্নীতি দমন ও আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সরকারের অগ্রাধিকার উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে আরও পেশাদার ও জনবান্ধব প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হবে। দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

শিক্ষা ও স্বাস্থ্য খাতের উন্নয়নে আগামী পাঁচ বছরে বড় ধরনের পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, এসব খাতে বরাদ্দ বাড়িয়ে জনগণের জন্য মানসম্মত সেবা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, অর্থনৈতিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও সরকার জনগণকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে কাজ করছে। ব্যবসা-বাণিজ্যের বাধা দূর করা, দুর্নীতি নিয়ন্ত্রণ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে জবাবদিহিতা নিশ্চিত করতে পারলে একটি উন্নত ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়া সম্ভব হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

উগ্রবাদ-চরমপন্থার কোনো স্থান হবে না বাংলাদেশে: সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x