ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্যের পর নিজেদের অবস্থান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
মঙ্গলবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পুরোপুরি আইনি প্রক্রিয়ার সঙ্গে সম্পর্কিত। এ বিষয়ে ভারতের আগের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি বলেও জানান তিনি।
সম্প্রতি বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে শেখ হাসিনা আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ইচ্ছার কথা জানান। এরপর তার প্রত্যাবর্তন ও প্রত্যর্পণ নিয়ে ভারতের অবস্থান জানতে চাওয়া হলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ মন্তব্য করে।
এদিকে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরলে প্রচলিত আইন অনুযায়ী তার বিরুদ্ধে আদালতের রায় কার্যকর করা হবে। তাকে দেশে ফিরিয়ে আনতে সরকার প্রত্যর্পণ চুক্তির আওতায় সংশ্লিষ্ট দেশের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখেছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ঘিরে সংঘটিত সহিংসতা, গুম, বিচারবহির্ভূত হত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে।
সংসদে ‘জুলাই গণঅভ্যুত্থান ও গণহত্যার বিচার’ বিষয়ে আলোচনায় অংশ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আলোচনাটি উত্থাপন করেন রংপুর-৪ আসনের এনসিপি সদস্য আখতার হোসেন।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন