সম্পদের হিসাব দাখিল না করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুর চৌধুরীর রায়ের দিন নির্ধারণ করেছেন আদালত।
বুধবার (১৫ জুলাই) ঢাকার বিশেষ জজ আদালত-২ এর বিচারক আয়েশা নাসরিন যুক্তিতর্ক শুনানি শেষে আগামী ২৮ জুলাই রায়ের দিন ধার্য করেন।
আদালতে এদিন এস কে সুরকে হাজির করা হয়। তার উপস্থিতিতে মামলার যুক্তিতর্ক অনুষ্ঠিত হয়। দুদকের পক্ষে প্রসিকিউটর আবুল কালাম আজাদ আদালতে বলেন, আসামির বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে এবং তার সর্বোচ্চ শাস্তির আবেদন করেন। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী সরোজ কুমার হাওলাদার খালাসের আবেদন জানান।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ২৩ ডিসেম্বর দুদকের উপপরিচালক নাজমুল হুসাইন দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৬(২) ধারায় মামলা করেন। পরে তদন্ত শেষে ২০২৫ সালের ৪ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়।
এর আগে ২০২৫ সালের ১৪ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচা এলাকা থেকে এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার করে দুদক। একই বছরের ৬ নভেম্বর আদালত তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। মামলায় আদালত সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন।
দুদকের অভিযোগ, আয়বহির্ভূত সম্পদের বিষয়ে নিজের ও নির্ভরশীল ব্যক্তিদের সম্পদ, দায়-দেনা ও আয়ের উৎসের বিস্তারিত বিবরণ চেয়ে নোটিশ দেওয়া হলেও নির্ধারিত সময়ের মধ্যে তিনি সম্পদ বিবরণী জমা দেননি।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন