Nagorik Somoy News

শিবপুরে হাসপাতালে মোবাইল কোর্ট জরিমানা ৫ হাজার টাকা

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুর উপজেলার সদর রোডে অবস্থিত শিবপুর ডায়াবেটিক অ্যান্ড জেনারেল হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালনা করে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অস্বাস্থ্যকর পরিবেশে অপারেশন থিয়েটার (ওটি) পরিচালনা এবং অ্যানেস্থেশিয়ার ওষুধ একাধিকবার ব্যবহারের মাধ্যমে রোগীদের স্বাস্থ্য ও নিরাপত্তা ঝুঁকিতে ফেলার বিষয়টি অভিযানে উঠে আসে।

সোমবার (২ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) শামিয়ুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানসংশ্লিষ্ট সূত্রে জানা যায়, হাসপাতালটির অপারেশন থিয়েটারের পরিবেশ ও অ্যানেস্থেশিয়ার ওষুধ ব্যবহারের বিষয়টি পরিদর্শন করা হয়। এ সময় অনিয়মের বিষয়টি শনাক্ত হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন শিবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ মোসতানশির বিল্লাহ। এ সময় শিবপুর থানা পুলিশের একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা করে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বাস্থ্য সুরক্ষা এবং নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

হাসপাতালটিতে চিকিৎসাসেবার মান বজায় রাখা, অপারেশন থিয়েটারের পরিচ্ছন্নতা নিশ্চিত করা এবং চিকিৎসায় ব্যবহৃত ওষুধের নিরাপদ প্রয়োগের ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্টরা।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

শিবপুরে হাসপাতালে মোবাইল কোর্ট জরিমানা ৫ হাজার টাকা

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x