Nagorik Somoy News

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

ডেঙ্গু মোকাবিলায় মাঠে এমপি বুলবুল সদর হাসপাতালে দিলেন ৩ হাজার কিট ছবি: নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে ও সাধারণ মানুষের সুচিকিৎসা নিশ্চিত করতে জেলা সদর হাসপাতালে নিজের ব্যক্তিগত অর্থায়নে ৩ হাজার ডেঙ্গু শনাক্তকরণ কিট প্রদান করেছেন চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল।

বুধবার (৭ অক্টোবর) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা সদর হাসপাতাল প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কিট হস্তান্তর করেন।

অনুষ্ঠানে এমপি নূরুল ইসলাম বুলবুল বলেন, "ডেঙ্গুর ভয়াবহতা থেকে রক্ষা পেতে আমাদের সবাইকে সচেতন হতে হবে। নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। কোথাও যেন ডাবের খোসা, টায়ার বা পাত্রে পানি জমে না থাকে, সেদিকে বিশেষ নজর দেওয়া জরুরি।"

হাসপাতালের নানা সীমাবদ্ধতা ও চিকিৎসক সংকটের বিষয়ে আলোকপাত করে তিনি আরও বলেন, "হাসপাতালের বিদ্যমান চিকিৎসক সংকটসহ অন্যান্য সমস্যা দ্রুত সমাধানে আমি সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। শিগগিরই এসব সমস্যার সমাধান হবে বলে আশা রাখছি। জনগণের উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমাদের এই চেষ্টা অব্যাহত থাকবে।"

অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মাহবুবুর রহমান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "সম্প্রতি সংসদ সদস্য মহোদয় হাসপাতাল পরিদর্শনকালে চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেছিলেন এবং ডেঙ্গু কিটসহ বিভিন্ন সংকট সমাধানের আশ্বাস দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় আজ তিনি এই ৩ হাজার কিট প্রদান করলেন। এর মাধ্যমে হাসপাতালের আগামী ৩ থেকে ৪ মাসের ডেঙ্গু পরীক্ষার চাহিদা অনায়াসে মেটানো সম্ভব হবে।"

উক্ত কিট হস্তান্তর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন:চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম, সাবেক সংসদ সদস্য লতিফুর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর ও স্থানীয় নেতৃবৃন্দ এবং হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ৩ হাজার ডেঙ্গু কিট দিলেন এমপি নূরুল ইসলাম বুলবুল

প্রকাশের তারিখ : ০৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x