Nagorik Somoy News

৩০০ পিস ইয়াবাসহ দুইজন ‘জুলাই যোদ্ধা’ গ্ৰেপ্তার

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইলের কালিহাতীতে ৩০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তারকৃতদের মধ্যে একজন নিজেকে ‘জুলাই যোদ্ধা’ এবং উপজেলা আহত জুলাই যোদ্ধা সমিতির নেতা হিসেবে পরিচয় দেন বলে জানিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড এলাকার একটি হোটেলের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বুধবার (১৬ সেপ্টেম্বর) আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ভূঞাপুর উপজেলার গোবিন্দাসী ইউনিয়নের আজাহার আলীর ছেলে হাছান আলী (৩৭) এবং একই উপজেলার শালদাইর গ্রামের আব্দুল হকের ছেলে মাহমুদুল হাসান (৩৪)।

জেলা ডিবি পুলিশ সূত্রের ভাষ্যমতে, অভিযানের সময় হাছান আলী ও মাহমুদুল হাসানের কাছে তল্লাশি চালিয়ে ১৫০ পিস করে মোট ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা পুলিশের উপপরিদর্শক (এসআই) রাইজ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এলেঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ এই দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃতরা জানান, ভূঞাপুরের গাবসারা এলাকা থেকে ইয়াবা এনে তারা এলেঙ্গায় ক্রেতার অপেক্ষায় ছিলেন। জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল আজিম জানান, এ ঘটনায় মঙ্গলবার রাতেই মামলা দায়ের করা হয়েছে এবং বুধবার তাদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।

স্থানীয় সূত্র ও অভিযোগ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা নিজেদের ‘জুলাই যোদ্ধা’ পরিচয় এবং স্থানীয় রাজনৈতিক প্রভাব ব্যবহার করে দীর্ঘদিন ধরে মাদক কারবারে জড়িত ছিলেন। তারা স্থানীয়ভাবে যুবদলের রাজনীতির সাথে জড়িত বলেও চর্চা রয়েছে। তবে এসব অতিরিক্ত অভিযোগের বিষয়ে ডিবির পক্ষ থেকে মামলার বাইরে আলাদা তথ্য দেওয়া হয়নি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আনা অভিযোগের মূল সত্যতা আদালতের বিচারিক প্রক্রিয়াতেই নির্ধারিত হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

৩০০ পিস ইয়াবাসহ দুইজন ‘জুলাই যোদ্ধা’ গ্ৰেপ্তার

প্রকাশের তারিখ : ১৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x