Nagorik Somoy News

টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ গাজীপুরে গ্রেপ্তার ‘জ্বীনের বাদশা’ চক্রের হোতা

ছবি : নাগরিক সময়

টাঙ্গাইল সদর থানার কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিদের নাম-পরিচয় ব্যবহার করে মামলা ও ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগে ‘জ্বীনের বাদশা’ নামে পরিচিত একটি প্রতারক চক্রের মূল হোতা শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ঢাকা ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনা করে গাজীপুরের বাসন থানাধীন ভোগড়া বাইপাস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এইচ এম মাহবুব রেজওয়ান সিদ্দিকের সার্বিক তত্ত্বাবধানে এবং টাঙ্গাইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) ভিক্টর ব্যানার্জীর দিকনির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে নেতৃত্ব দেন এসআই (নিরস্ত্র) মোঃ শহিদুল ইসলাম। তাকে সহযোগিতা করেন টাঙ্গাইল সদর থানার সেকেন্ড অফিসার এসআই (নিরস্ত্র) রাফিউল করিম, এএসআই (নিরস্ত্র) মোঃ বিপুল ইসলামসহ পুলিশের একটি চৌকশ দল।

পুলিশের দাবি, গ্রেপ্তার শাকিল দীর্ঘদিন ধরে টাঙ্গাইল সদর থানার ওসি ও পুলিশ পরিদর্শক (তদন্ত)-এর নাম ও পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিকে মামলার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নেওয়ার সঙ্গে জড়িত ছিলেন।

অভিযোগ রয়েছে, চক্রটি পুলিশ কর্মকর্তাদের নাম ব্যবহার করে বিভিন্ন ব্যক্তির বিরুদ্ধে মামলা দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টা করত। এভাবে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়াই ছিল চক্রটির অন্যতম কৌশল বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় টাঙ্গাইল সদর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-২৬, তারিখ-১৩ সেপ্টেম্বর ২০২৬।

গ্রেপ্তার শাকিলকে আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে। তার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

টাঙ্গাইল সদর থানার কর্মকর্তাদের নাম ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগ গাজীপুরে গ্রেপ্তার ‘জ্বীনের বাদশা’ চক্রের হোতা

প্রকাশের তারিখ : ১৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x