Nagorik Somoy News

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আটককৃত ব্যক্তিরা মোঃ বিপ্লব (৩০) সবুজ ইসলাম (২৪) সুজন ইসলাম (২৬) ছবি: নাগরিক সময়

পঞ্চগড়ে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) মাদকবিরোধী অভিযানে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যায় পঞ্চগড় সদর উপজেলার পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার পঞ্চগড়ের সার্বিক নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অফিসার ইনচার্জের প্রত্যক্ষ তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিবির একটি দল। এসআই আবু হোসেনের নেতৃত্বে পরিচালিত অভিযানে কনস্টেবল সাওনসহ ডিবির অন্যান্য সদস্যরা অংশ নেন।

অভিযানের ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে পঞ্চগড় সদর থানাধীন পঞ্চগড় রেলওয়ে স্টেশনের মেইন গেট সংলগ্ন মামা-ভাগিনা হোটেলের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করা হয়।

এ সময় সেখানে অবস্থানরত তিন ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে ডিবি পুলিশের সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের তল্লাশি করে ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই অভিযানে তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. বিপ্লব (৩০), পিতা-জালাল; সবুজ ইসলাম (২৪), পিতা-আবু বক্কর সিদ্দিক এবং সুজন ইসলাম (২৬), পিতা-আনোয়ার হোসেন। তাদের সবার ঠিকানা পুরাতন ক্যাম্প ঈদগাহ মাঠ, রামেরডাঙ্গা, থানা ও জেলা পঞ্চগড়।

পুলিশ জানায়, অভিযান শেষে উদ্ধার করা ৩০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং জব্দ করা দুটি মোবাইল ফোন আইনানুগ প্রক্রিয়ায় হেফাজতে নেওয়া হয়েছে। গ্রেপ্তার তিনজনকে পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য পঞ্চগড় সদর থানায় নেওয়া হয়।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পঞ্চগড় সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। মাদকদ্রব্যের সরবরাহ ও কেনাবেচা বন্ধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান

 অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডলসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x