Nagorik Somoy News

মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ট্যাপেন্টাডল উদ্ধার আটক এক

ছবি : নাগরিক সময়

নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৫০ (পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পত্নীতলা থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ৬ সেপ্টেম্বর ২০২৬ তারিখ বিকেলে পত্নীতলা থানার একটি দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পত্নীতলা থানাধীন শাশইল বাজার এলাকায় সন্দেহভাজন হিসেবে মোঃ মোহব্বত হোসেন (৩৫)-কে আটক করা হয়।

গ্রেফতারকৃত মোঃ মোহব্বত হোসেন নওগাঁ জেলার পোরশা থানার চকনামাজু গ্রামের বাসিন্দা। তিনি মোঃ তবিবর মন্ডলের ছেলে।

পুলিশের দাবি, আটক ব্যক্তির হেফাজত থেকে ৫০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে থানায় নিয়ে আসা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধ এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক সরবরাহের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে পত্নীতলায় ট্যাপেন্টাডল উদ্ধার আটক এক

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x