নওগাঁয় পুলিশ সুপারের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৪৭ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানারসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেছে পুলিশ।
রোববার (৬ সেপ্টেম্বর) পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি), নওগাঁর একটি দল নওগাঁ সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, নওগাঁ সদর উপজেলার পয়না বাজারে একটি ডিজিটাল স্টুডিওর দোকানে কম্পিউটারের মাধ্যমে জাল টাকা তৈরি করা হচ্ছে। সংবাদের ভিত্তিতে বিকেল ৩টা ১৫ মিনিটের দিকে পয়না বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে তারিকুল ইসলাম মল্লিক (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি পয়না বাজার এলাকার আশরাফ আলীর ছেলে। পরে উপস্থিত লোকজনের সামনে তার দেহ তল্লাশি করা হলে তার হেফাজত থেকে ১ হাজার টাকা মূল্যমানের ৪৭টি জাল নোট, যার মোট মূল্য ৪৭ হাজার টাকা, উদ্ধার করা হয়।
এ সময় তার পরিচালিত মল্লিক ডিজিটাল স্টুডিও ল্যাব, প্রিন্ট অ্যান্ড ফটোকপি টেলিকম থেকে একটি কম্পিউটার মনিটর, দুটি সিপিইউ, একটি কালার প্রিন্টার ও একটি স্ক্যানার জব্দ করা হয়। পুলিশ দাবি করেছে, জব্দ করা কম্পিউটারে জাল নোট তৈরির সঙ্গে সংশ্লিষ্ট তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে নওগাঁ সদর থানায় মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জাল নোট তৈরির সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন