Nagorik Somoy News

শিবপুরে পিতাকে হত্যার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে ছেলে গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নরসিংদীর শিবপুরে বাবাকে হত্যার অভিযোগে ছেলে শাকিল চৌধুরীকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের প্রায় ২৪ ঘণ্টার মধ্যে গাজীপুরের পূবাইল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, শিবপুর মডেল থানার ভরতেরকান্দি গ্রামে গত ৪ সেপ্টেম্বর ভোরে বাছেদ মিয়া (৬০) নামে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার অভিযোগ ওঠে তার বড় ছেলে শাকিলের বিরুদ্ধে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে বাছেদ মিয়ার মৃত্যু হয়।

নিহত বাছেদ মিয়া কবিরাজি ওষুধ বিক্রি করতেন। পুলিশ সূত্রে জানা যায়, শাকিল একটি হত্যা মামলায় ১০ বছরের সাজা ভোগের পর প্রায় ছয় মাস আগে জামিনে মুক্তি পান। এরপর তিনি পরিবারের সঙ্গে বসবাস করছিলেন।

ঘটনার পর নিহতের আরেক ছেলে নূর নবী রাশেদ (২১) বাদী হয়ে শিবপুর মডেল থানায় হত্যা মামলা করেন। মামলার পর আসামিকে গ্রেপ্তারে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ।

পুলিশের ভাষ্য, জেলা পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর রাত ৩টার দিকে পূবাইল থানার হায়দারাবাদ এলাকায় একটি ভাড়া বাসা থেকে পূবাইল থানা পুলিশের সহায়তায় শাকিলকে গ্রেপ্তার করা হয়।

ঘটনাস্থল থেকে হামলায় ব্যবহৃত একটি কুড়াল এবং নিহতের মরদেহের ময়নাতদন্তের সময় একটি ছুরি জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শিবপুর মডেল থানার পুলিশ জানায়, ঘটনার পর এসআই মো. কামরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেন। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোহিনুর মিয়া ও শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত তদারকি করেন।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে শাকিল তার বাবাকে ছুরি দিয়ে আঘাত করার কথা স্বীকার করেছেন। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে পিতাকে হত্যার অভিযোগ ২৪ ঘণ্টার মধ্যে ছেলে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x