Nagorik Somoy News

এআই প্রযুক্তিতে সাইবার অপরাধ মোকাবিলা নওগাঁয় চালু ডিজিটাল ল্যাব

প্রযুক্তিনির্ভর পুলিশিংয়ে নতুন পদক্ষেপ নওগাঁয় এআই সাইবার ল্যাব উদ্বোধন ছবি: নাগরিক সময়

অপরাধ নিয়ন্ত্রণ ও সাইবার অপরাধ মোকাবিলায় প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদার করতে নওগাঁয় চালু হয়েছে ‘এআই কানেক্টেড ডিজিটাল সারভিলেন্স অ্যান্ড সাইবার ল্যাব’।

শনিবার (৫ সেপ্টেম্বর) নওগাঁ পুলিশ সুপারের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত সুধী সমাবেশের মধ্য দিয়ে ল্যাবটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। জেলা পুলিশের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ল্যাবের উদ্বোধন করেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মো. আশিক সাঈদ দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁর সিনিয়র জেলা ও দায়রা জজ মো. মোক্তাদির রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম এবং জেলা পরিষদের প্রশাসক মো. আবু বকর সিদ্দিক।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিসমৃদ্ধ এ ল্যাব চালুর ফলে নওগাঁ জেলায় অপরাধীদের নজরদারি ও সাইবার অপরাধের তদন্তে প্রযুক্তির ব্যবহার আরও বাড়বে। এতে অপরাধ শনাক্তকরণ ও তদন্ত কার্যক্রম দ্রুততর করার পাশাপাশি স্মার্ট ও প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে।

জেলা পুলিশের এই উদ্যোগকে নওগাঁর আইনশৃঙ্খলা ও জননিরাপত্তা জোরদারের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

এআই প্রযুক্তিতে সাইবার অপরাধ মোকাবিলা নওগাঁয় চালু ডিজিটাল ল্যাব

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x