চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিশেষ অভিযান চালিয়ে ৭৬ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও একটি মোটরসাইকেল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) এর অধীন মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের গোপালপুর এলাকায় অভিযানটি পরিচালনা করে।
বিজিবি জানায়, অভিযানে একটি মোটরসাইকেলসহ ৭৬ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ করা হয়। জব্দ করা সিরাপের আনুমানিক বাজারমূল্য ৩০ হাজার ৪০০ টাকা এবং মোটরসাইকেলটির মূল্য প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা। সব মিলিয়ে জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৭০ হাজার ৪০০ টাকা।
পরে আইনগত প্রক্রিয়া শেষে জব্দ করা মাদকদ্রব্য ও মোটরসাইকেল শিবগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজিবি সূত্র জানায়, গত আগস্ট মাসে ৫৩ বিজিবির বিভিন্ন অভিযানে ৫২২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ, ১১৫ বোতল ফেয়ারডিল সিরাপ, ৩০ পিস ইয়াবা ও ২০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে বিজিবি নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন