নওগাঁর পত্নীতলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২০ পিচ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট ও মাদক বিক্রয়ের নগদ ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করেছে পত্নীতলা থানা পুলিশ। এ ঘটনায় মোঃ আব্দুল জব্বার (৬৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ৩ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখ রাত ৯টার দিকে পত্নীতলা থানা পুলিশের একটি দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানকালে উপজেলার ক্ষিরসিন গ্রামের নিজ বাড়ি থেকে মোঃ আব্দুল জব্বারকে আটক করা হয়।
আটক মোঃ আব্দুল জব্বার (৬৭) ক্ষিরসিন গ্রামের মৃত খাজামুদ্দিনের ছেলে। পরে তার হেফাজত থেকে ২০ পিচ অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মাদকদ্রব্য বিক্রয়ের নগদ ২২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও নগদ টাকা জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পত্নীতলা থানায় মামলা দায়ের করা হয়েছে।
আগেও মাদক আইনে মামলা
পুলিশ আরও জানায়, আটক মোঃ আব্দুল জব্বারের বিরুদ্ধে ইতোপূর্বেও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে। পূর্বের ওই মামলাটি বর্তমানে বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসা ও সরবরাহের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার কার্যক্রম অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন