Nagorik Somoy News

বোদায় ডিবির অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

ছবি : নাগরিক সময়

পঞ্চগড়ের বোদায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় গাঁজা বহনের অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে বোদা পৌর শহরের বোদা বাইপাস এলাকার মডেল মসজিদের সামনে এ অভিযান পরিচালনা করা হয়। ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, মাদকদ্রব্যের একটি চালান পরিবহনের তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয়। পরে সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করে দুই ব্যক্তিকে আটক করে পুলিশ। এ সময় তাদের সঙ্গে থাকা মালামাল তল্লাশি করে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

অভিযানটি জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের কর্মকর্তা আবু হোসেনের নেতৃত্বে পরিচালিত হয়। এতে ডিবি পুলিশের সদস্যরা অংশ নেন। অভিযানের পর উদ্ধার হওয়া গাঁজা পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে উদ্ধার হওয়া মাদকের উৎস ও এর সঙ্গে আরও কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাকপুর ক্লাবপাড়া এলাকার মো. আষিনার ছেলে মো. হৃদয় এবং একই এলাকার দীনেশ চন্দ্র রায়ের ছেলে মেহের রায়।

পুলিশ সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারের পর তাদের বোদা থানা হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বোদায় ডিবির অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার গ্রেপ্তার ২

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x