কেরানীগঞ্জের জিনজিরায় মোবাইলের দোকানের তালা ভেঙে প্রায় ৭ লাখ ১৬ হাজার টাকা মূল্যের ৩২টি স্মার্টফোন চুরির ঘটনায় আন্তঃজেলা চোরচক্রের সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, গত ৮ আগস্ট সকালে কেরানীগঞ্জ মডেল থানার জিনজিরা ইউনিয়নের রানী প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত মোবাইল ওয়ার্ল্ড নামের দোকানে চুরির ঘটনা ঘটে।
দোকান মালিক আগের রাতে দোকানের তিনটি সাটারে ছয়টি তালা লাগিয়ে বাসায় চলে যান। পরদিন সন্ধ্যায় দোকানে এসে তিনি দেখতে পান, তার লাগানো তালার পরিবর্তে অন্য তালা ঝুলছে। পরে পাশের সাটার দিয়ে দোকানে প্রবেশ করে দেখতে পান, বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩২টি স্মার্টফোন নেই। যার আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ১৬ হাজার টাকা।
ঘটনার পর দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে চুরির সঙ্গে জড়িতদের শনাক্তের চেষ্টা শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, তদন্তের একপর্যায়ে গত ১ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুর ব্রিজ ও সাগর পেট্রোল পাম্পের পাশে একটি রেস্ট হাউজের ১০ নম্বর কক্ষ থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বাদশা, রফিক মোল্লা, মো. আবুল খায়ের ওরফে হৃদয়, আব্দুল্লাহ আল মামুন এবং মো. মোশারফ হোসেন।
পুলিশের দাবি, গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে একটি ট্রাভেল ব্যাগ, একটি কাটার, একটি স্ক্রু ড্রাইভার এবং একটি ক্যাপ উদ্ধার করা হয়।
সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় পুলিশ দেখতে পায়, একজন আসামি ক্যাপ পরা অবস্থায় স্ক্রু ড্রাইভার নিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে মোবাইল ফোন ব্যাগে ভরছেন। আরেকজনকে ব্যাগে কাটার নিয়ে রানী প্লাজার দ্বিতীয় তলায় ওঠানামা করতে দেখা যায়। অন্য কয়েকজন দোকানের সামনে লোকজনের চলাচল পর্যবেক্ষণ করছিলেন বলে পুলিশের দাবি।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার বিষয়ে তথ্য দিয়েছেন। তাদের আন্তঃজেলা চোরচক্রের সক্রিয় সদস্য বলেও দাবি করেছে পুলিশ।
তবে চুরি যাওয়া ৩২টি মোবাইল ফোন এখনো উদ্ধার হয়নি। পুলিশ বলছে, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদের মাধ্যমে চোরাই মোবাইল উদ্ধার এবং এ ঘটনায় জড়িত অন্যান্য পলাতক ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা করা হবে।
এ ঘটনায় মামলার সুষ্ঠু তদন্ত ও প্রকৃত রহস্য উদঘাটনের স্বার্থে গ্রেপ্তার পাঁচজনকে ৭ দিনের পুলিশ রিমান্ডে নেওয়ার আবেদন জানিয়ে আদালতে পাঠানো হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন