Nagorik Somoy News

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি পালানোর সময় বাস থেকে দুই যুবক গ্রেপ্তার

মান্দায় গুলির ঘটনায় দুই যুবক গ্রেপ্তার উদ্ধার অস্ত্র ও দেশীয় সরঞ্জাম ছবি: নাগরিক সময়

নওগাঁর মান্দায় এক যুবককে লক্ষ্য করে গুলি ছোড়ার ঘটনায় দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, একটি খেলনা পিস্তল, ডেগারসহ বেশ কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মান্দা উপজেলার কশব ইউনিয়নের তুড়ুকবাড়িয়া গ্রামের আহম্মেদ আলী আকন্দের ছেলে সুলতান মাহমুদ (২৪) ও জিয়াউর রহমানের ছেলে পারভেজ হোসেন (২৭)।

পুলিশ জানায়, সোমবার ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে বগুড়ার শেরপুর উপজেলার ফুড থা টাইগার েজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একতা পরিবহনের একটি বাস থেকে সুলতান মাহমুদ ও পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। পুলিশ বলছে, তাঁরা ওই বাসে করে ঢাকায় পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন এলাকায় ‘ব্ল্যাকহোল ক্লাব’ নামে একটি কিশোর গ্যাং গড়ে তুলেছিলেন। ওই গ্যাংয়ের মাধ্যমে তাঁরা এলাকায় বিভিন্ন বেআইনি কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন বলে পুলিশের দাবি। গ্যাংয়ে যোগ দিতে অস্বীকৃতি জানানো কিশোরদের মারধর ও নির্যাতন করা হতো বলেও জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৫ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে তুড়ুকবাড়িয়া গ্রামের সাফি আল জাবের ওরফে নিরব (৩১) পলাশবাড়ি বাজার থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নেতৃত্বে কয়েকজন যুবক তাঁর পথরোধ করেন। এ সময় তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হলে নিরবকে লক্ষ্য করে পিস্তল দিয়ে গুলি ছোড়া হয়। তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি আহত হননি।

পুলিশ আরও জানায়, পরদিন ২৬ আগস্ট রাতেও ওই যুবকেরা ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করেন বলে অভিযোগ রয়েছে।

এ ঘটনায় ২৬ আগস্ট সাফি আল জাবের ওরফে নিরব বাদী হয়ে সুলতান মাহমুদ, পারভেজ হোসেন ও ফয়সাল মাহমুদ রোকনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মান্দা থানায় মামলা করেন। মামলার পর মান্দা থানা পুলিশ ও জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) যৌথ অভিযানে বগুড়ার শেরপুর উপজেলার ফুড ভিলেজ এলাকা থেকে সুলতান মাহমুদ ও পারভেজ হোসেনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের দাবি, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, সুলতান মাহমুদের বাড়িতে অভিযান চালিয়ে একটি ওয়ান শুটার গান, ডেগারসহ অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় যুবককে লক্ষ্য করে গুলি পালানোর সময় বাস থেকে দুই যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x