চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২২ পুরিয়া গাঁজা ও একটি বাইসাইকেলসহ মো. তুহিন (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।
বিজিবি সূত্রে জানা যায়, শনিবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তেলকুপি বিওপির একটি বিশেষ টহল দল এ অভিযান পরিচালনা করে। শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি গ্রামের পাকা সড়কে অভিযানটি চালানো হয়। স্থানটি সীমান্ত পিলার ১৮০/৮-এস থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।
আটক তুহিন তেলকুপি গ্রামের বাসিন্দা। বিজিবির দাবি, তিনি একজন চিহ্নিত মাদক কারবারি এবং ভারত থেকে চোরাচালানের মাধ্যমে গাঁজা এনে দেশে বিক্রি করতেন।
অভিযানে তাঁর কাছ থেকে ৯ গ্রাম গাঁজা, যা ২২টি পুরিয়ায় প্যাকেট করা ছিল, এবং একটি বাইসাইকেল উদ্ধার করা হয়।
মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে বিজিবি জিরো টলারেন্স নীতি অনুসরণ করে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন