Nagorik Somoy News

সাপাহারে পুলিশের বিশেষ অভিযান ডাকাতসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নওগাঁর সাপাহার উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করেছে সাপাহার থানা পুলিশ। গত ২৪ ঘণ্টায় দিন ও রাতব্যাপী পরিচালিত এ অভিযানে কুখ্যাত আলম ডাকাতসহ বিভিন্ন মামলার মোট ৭ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, চিহ্নিত অপরাধীদের আইনের আওতায় আনা এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে থানা পুলিশের একাধিক দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে কুখ্যাত ডাকাত আলমসহ চারটি জিআর মামলার আসামি এবং তিনটি নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার করা হয়।

পুলিশের এই বিশেষ অভিযানে মোট ৭ জন আসামি গ্রেপ্তার হওয়ায় স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের এমন অভিযানকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সাপাহার থানা পুলিশ জানিয়েছে, উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সাপাহারে পুলিশের বিশেষ অভিযান ডাকাতসহ বিভিন্ন মামলার ৭ আসামি গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x