Nagorik Somoy News

শিবগঞ্জ-ভোলাহাট সীমান্তে বিজিবির রাতভর অভিযান এস্কাফ সিরাপ-ইয়াবাসহ আটক ১

ছবি : নাগরিক সময়

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ ও ভোলাহাট সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক তিনটি অভিযান চালিয়েছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)। রাতভর পরিচালিত এসব অভিযানে ৫০২ বোতল ভারতীয় নেশাজাতীয় এস্কাফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ সময় একজনকে আটক করা হয়।

৫৯ বিজিবি জানায়, ২৮ আগস্ট রাতে সীমান্তের বিভিন্ন এলাকায় পৃথকভাবে অভিযানগুলো পরিচালনা করা হয়।

শিবগঞ্জে এস্কাফসহ আটক ১

সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহল দল শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের মুসলিমপুর গ্রামের পাকা সড়কে অভিযান চালায়। এলাকাটি সীমান্ত মেইন পিলার ১৮৪ থেকে প্রায় দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে।

অভিযানে ৩১০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ, একটি সিএনজি ও একটি মোবাইল ফোনসহ মো. মামুনুর রশীদ (১৯) নামে এক যুবককে আটক করা হয়। তিনি শিবগঞ্জ উপজেলার পিরোজপুর এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. খলিল।

বিজিবি জানায়, অভিযানের সময় আরও চারজন চোরাকারবারী পালিয়ে যায়।

অন্যদিকে, চাঁনশিকারী বিওপির একটি টহল দল ভোলাহাট ইউনিয়নের হোসেন ভিটা গ্রামের গফুর মিয়ার আমবাগানে অভিযান চালায়। স্থানটি সীমান্ত মেইন পিলার ২০০ থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে।

সেখানে মালিকবিহীন অবস্থায় ১৪৪ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।

শিবগঞ্জে এস্কুফের সঙ্গে মিলল ইয়াবা

তেলকুপি বিওপির টহল দল শিবগঞ্জ উপজেলার তেলকুপি গ্রামের খায়রুল মেম্বারের আমবাগানে অভিযান চালায়। স্থানটি সীমান্ত পিলার ১৮০/২-এস থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে।

অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪৮ বোতল এস্কাফ সিরাপ, ১৭৫ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি বাইসাইকেল জব্দ করা হয়।

সব মিলিয়ে তিন অভিযানে ৫০২ বোতল ভারতীয় এস্কাফ সিরাপ ও ১৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তি এবং জব্দ করা মাদক ও অন্যান্য মালামালের বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী, এসজিপি, বিএফএম, পিএসসি।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবগঞ্জ-ভোলাহাট সীমান্তে বিজিবির রাতভর অভিযান এস্কাফ সিরাপ-ইয়াবাসহ আটক ১

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x