ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে অভিযান চালিয়ে প্রায় সাড়ে ১১ লাখ টাকা মূল্যের ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন (২৭) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-১০।
শুক্রবার (২৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন দোলেশ্বর মালঞ্চ লতা কমিউনিটি সেন্টার সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-১০ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সদর কোম্পানির একটি আভিযানিক দল ওই এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় মো. আল আমিনকে আটক করে তার কাছ থেকে ৩ হাজার ৮৯০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১১ লাখ ৬৭ হাজার টাকা।
গ্রেপ্তার আল আমিন বরিশালের গৌরনদী থানার মাগুরা এলাকার বাসিন্দা। তার বাবার নাম মো. শহিদ। এ সময় তার কাছ থেকে মাদক ক্রয়-বিক্রয়ের নগদ ২ হাজার ৬২০ টাকা ও একটি মোবাইল ফোনও উদ্ধার করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। তিনি দীর্ঘদিন ধরে দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে ইয়াবাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে ঢাকার কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
র্যাব-১০ জানায়, উদ্ধারকৃত ইয়াবাসহ গ্রেপ্তার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন