Nagorik Somoy News

রাণীনগরে সাত বছরের শিশুকে ডেকে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার দুই কিশোর

ছবি : নাগরিক সময়

নওগাঁর রাণীনগরে সাত বছরের এক শিশুকে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে দুই কিশোরের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই কিশোরকে গ্রেপ্তার করেছে রাণীনগর থানা পুলিশ।

ঘটনাটি গত বুধবার বিকেলে উপজেলার ১ নম্বর খট্টেশ্বর ইউনিয়নের লোহাচূড়া গ্রামে ঘটেছে।

পুলিশ ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, ঘটনার সময় শিশুটি বাড়ির আশপাশে খেলাধুলা করছিল। এ সময় প্রতিবেশী দুই কিশোর তাকে মোবাইলে কার্টুন দেখানোর কথা বলে একটি ফাঁকা বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ। সেখানে একটি কক্ষে শিশুটিকে যৌন নির্যাতন করা হয় বলে পরিবারের অভিযোগ।

এদিকে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তরা শিশুটিকে সেখানে রেখে চলে যায় বলে জানা গেছে। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে রাণীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে বুধবার গভীর রাতে তাকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে শিশুটি সেখানে চিকিৎসাধীন রয়েছে।

এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে রাণীনগর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পর পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করে।

ঘটনার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মা থানায় মামলা দায়ের করেছেন। অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্ত দুই কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাণীনগরে সাত বছরের শিশুকে ডেকে নেওয়ার অভিযোগ গ্রেপ্তার দুই কিশোর

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x